মদের দোকানে চাকুরী

আহলে হক মিডিয়া৮ আগস্ট, ২০২৫কুরবানী ও আক্বিকা, লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

যে হোটেলে মদ বিক্রি হয়, শুকরের গোশত বিক্রি হয়, এমন হোটেলে চাকুরী করার হুকুম কী? রাতে বেগানা নারীদের দিয়ে অশ্লীল নাচ গানের আয়োজন হয়। ইউরোপের অনেক দেশেই আমাদের প্রবাসী ভাইয়েরা এমন হোটেলে চাকুরী করে থাকেন। এখন প্রশ্ন হল, তাদের এ চাকুরী করা এবং এর উপার্জন কী হালাল হবে?

উত্তর

হারাম কাজ করা যেমন জায়েয নেই। তেমন তার সহযোগিতা করাও জায়েয নেই। যদি হোটেলে সেসব হারাম কাজ ছাড়া অন্য কাজ করা যায়। উক্ত হারাম কাজ থেকে মুক্ত থাকা যায়, তাহলে চাকুরী করা জায়েয হবে। সেই হিসেবে বেতনও জায়েয হবে। কিন্তু যদি হারাম কাজের সহযোগী হতে হয়, যেমন মদ পরিবেশন, শুকরের গোশত পরিবেশন ইত্যাদি করতে হয়। তাহলে উক্ত চাকুরী জায়েয হবে না।

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়েদা-২]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِيَ لَهَا وَالْمُشْتَرَاةَ لَهُ

আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, শারাবের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ ﷺ অভিসম্পাত করেছেন। এরা হলঃ মদ তৈরিকারী, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রয়কারী, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। [সুনানে তিরমিজী, হাদীস নং-১২৯৫]

ولا تصح الإجارة لعسب التيس ولا لأجل المعاصى مثل الغناء، والنوح والملاهى (رد المحتار-9\75)

মদের দোকানে চাকুরী | ইসলামী যিন্দেগী