নাচ-গানের অনুষ্ঠানে তিলাওয়াত করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

যে অনুষ্ঠানে নাচ-গান হবে সে অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত জায়িয আছে কি?

উত্তর

যে কোন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করা হয় বরকত হাসিলের জন্য। গান-বাদ্যের মতো হারাম কাজে বরকত হাসিল তো দুরের কথা, সেই নিয়্যাত করাও কুফুরী কাজ।

সুতরাং, এ ধরনের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করলে কুরআনের সাথে উপহাস হওয়ার কারণে এতে ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে। [প্রমাণঃ মিশকাত শরীফ ২:৪৩৬ সূরা মায়িদা ২]

নাচ-গানের অনুষ্ঠানে তিলাওয়াত করা | ইসলামী যিন্দেগী