মক্কা মদিনার আলেমদের বক্তব্য

প্রশ্ন

আমার প্রশ্ন মক্কা মদিনার আলেমদের সাথে আপনার বক্তব্যের কোন মিল নাই প্রায় সবগুলোই অমিল এমতাবস্থায় আপনার থেকে দ্বীন নেওয়া যাবে কি? শরি‘আতে এর হুকুম কি?

উত্তর

মক্কা মদীনার আলেমদের সাথে আমার বা আমাদের বক্তব্যের মিল নেই আপনার এ ধারণাটি মারাত্মক আকারের ভুল। প্রায় সবই মিল আছে। শুধুমাত্র কতিপয় শাখাগত মাসায়েল যা নবীজী ﷺ থেকে দুই ধরণের হাদীস পাওয়া যায়, কিংবা ইজতিহাদী মাসায়েল সেসব ক্ষেত্রে তারা একজন মুজতাহিদের মুজতাহিদের ইজতিহাদ অনুপাতে আমল করেন। আর আমরা অন্য মুজতাহিদের ইজতিহাদ আমল করি।

মিল যেমন,

১. আমরা ও তারা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি।

২. আমাদের ঈমানের শর্ত আর তাদের ঈমানের শর্ত একই।

৩. আমরাও কাদিয়ানীদের কাফের বলি তারাও কাদিয়ানীদের কাফের বলে।

৪. আমরা শিয়াদের গোমরাহ বলি, ক্ষেত্র বিশেষে কাফের বলি, তারাও তাই বলেন।

৫. আমরাও মাজারপূজা, কবরপূজার বিরোধী তারাও বিরোধী।

৬. আমরাও মীলাদ কিয়াম ও জশনে জুলুসের বিরোধী তারাও বিরোধী।

৭. আমরাও পাচ ওয়াক্ত নামায পড়ি, তারাও ৫ ওয়াক্ত নামায পড়েন।

৮. আমরাও হজ্জ করি তারাও করেন। আমরাও রোযা রাখি তারাও রাখেন। আমরাও সর্বোচ্চ চারজন বিবাহকে জায়েয বলি তারাও তাই করেন।

৯. আমরাও বিশ রাক‘আত তারাবীহ পড়ি, তারাও বিশ রাক‘আত তারাবীহ পড়েন।

১০. আমরাও মাযহাব মানি, তারাও মাযহাব মানেন।

সুতরাং মিল নেই বলাটা আপনার অজ্ঞতার পরিচায়ক। যদি শাখাগত মাসাইলে মতভেদ হলে তার থেকে দ্বীন নেয়া না যায়, তাহলে আপনিতো নবীজী থেকেই দ্বীন নিতে পারবেন না।

মক্কা মদিনার আলেমদের বক্তব্য | ইসলামী যিন্দেগী