পেনশনের টাকা দ্বারা হজ্জ করা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

পেনশনের টাকা দ্বারা হজ্জ করা যাবে কি-না?

উত্তর

পেনশনের টাকা সর্বসম্মতিক্রমে হালাল। এতে কোন খারাবী বা গুনাহ নেই। তাই এটা গ্রহণ করা যাবে এবং এর দ্বারা হজ্জও আদায় করা যাবে। আপনার উপর হজ্জ ফরয হয়ে থাকলে আপনি উক্ত টাকা গ্রহণ করে হজ্জে যাবার নিয়্যত করে ব্যবস্থা গ্রহণ শুরু করুন।

[প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৪:২৬০# জাদীদ ফিকহী মাসায়িল ১:২৫০# ফাতাওয়া রাহীমিয়া ৫:১৪৭]

পেনশনের টাকা দ্বারা হজ্জ করা | ইসলামী যিন্দেগী