যাকাতের টাকা দিয়ে একসাথে বসিয়ে খানা খাওয়ানো

আহলে হক মিডিয়া১৭ জানুয়ারি, ২০২৪যাকাত

প্রশ্ন

গরীব মানুষকে যাকাতের টাকা দিয়ে খানা পাকিয়ে একসাথে বসিয়ে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

উত্তর

যাকাত আদায়ের জন্য শর্ত হলো, উক্ত মালের মালিক গরীবকে বানিয়ে দেয়া। এছাড়া যাকাত আদায় হয় না। খানা পাকিয়ে একসাথে বসে  খাওয়ানোর দ্বারা তামলীক তথা মালিক বানিয়ে দেয়া হয় না, তাই এভাবে খানা পাকিয়ে সবাইকে একসাথে বসিয়ে খানা খাওয়ানোর দ্বারা যাকাত আদায় হবে না।

তবে যদি খানা পাকিয়ে তাদেরকে দিয়ে দেয়া হয়, তাহলে এর দ্বারা যাকাত আদায় হবে।

وأما الطعام فما يدفع إليه بيده يجوز أيضا لما  قلنا بخلاف ما  يأكله بلا دفع إليه الخ (رد المحتار، زكريا-3/172،  كرتاشى-2/257)

إذا اشترى بالزكاة طعاما فأطعم الفقراء غداء وعشاء ولم يدفع عين الطعام إليهم لا يجوز لعدم التمليك الخ (بدائع الصنائع،  زكريا-2/142-143، كرتاشى-2/39، البحر الرائق، زكريا-2/353، كويته-2/201)

যাকাতের টাকা দিয়ে একসাথে বসিয়ে খানা খাওয়ানো | ইসলামী যিন্দেগী