হারাম নাকি হালাল

আহলে হক মিডিয়া২০ জানুয়ারি, ২০২৪লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমি মোবাইল অ্যাপ ডিজাইনের কাজ করি। শরিয়াহ বিরোধী কোনো প্রজেক্ট হলে তা বর্জন করি আলহামদুলিল্লাহ। তো, একটা মোবাইল অ্যাপ প্রজেক্ট নিয়ে কনফিউশানে আছি।

মূল অ্যাপের কাজ হচ্ছে, অ্যাপ ব্যবহারকারী নিজের অর্থনৈতিক তথ্য দিবে + কেমন গাড়ি তার পছন্দ তা দিবে,

আর সেটা এনালাইসিস করে অ্যাপ তার জন্য উপযুক্ত গাড়ির লিস্ট দিবে যা সে কেনার সামর্থ রাখে।

তবে এখানে একটা অংশে আমার কনফিউশান, সেটা হচ্ছে,

অ্যাপ ব্যবহারকারীর থেকে অর্থনৈতিক তথ্য নেয়ার ক্ষেত্রে, তার কোনো ব্যাংকে কোনো লোন আছে কিনা, থাকলেও কত মেয়াদে আর কি পরিমাণ লোন আছে + সেই ব্যক্তি লোনের কিস্তিতে গাড়ি কিনতে ইচ্ছুক কিনা আর ইচ্ছুক হলে সেই রিলেটেড গাড়িই তাকে শো করা হবে।

এখন আমি যদি অ্যাপ এর ডিজাইন করি, তাহলে আমি কি সুদের সাক্ষি + সুদের লেখক দের অন্তর্ভুক্ত হচ্ছি? এই নিয়ে আমি কনফিউশান এ আছি।

উত্তর

না, এভাবে অ্যাপ তৈরী করে দেবার কারণে আপনি সুদের সাক্ষী বা সুদের লেখকের অন্তর্ভূক্ত হবেন না। এভাবে অ্যাপ তৈরী করে দেয়া জায়েজ আছে।

الاجرة إنما تكون فى مقابلة العمل (رد المحتار، كتاب الطلاق، باب المهر-4/307(

ليس عينها منكرا وإنما المنكر فى استعماله المحظور، (طحطاوى على الدر المختار-4/196(

وإنما المعصية بفعل المستأجر وهو مختار فيه، فقطع نسبته عنه، (طحطاوى على الدر المختار-4/197(

لأنه لا معصية فى عين العمل وإنما المعصية بفعل المسأجر، وهو فعل فاعل مختار…… وهو مختار فيه (الموسوعة الفقهية-9/215(

انماالمعصيةفىصورةإتخاذالمعصيةبفعلالمسأجر،وهومختارفيهفقطعنسبةذلكالفعلعنالموجر، (فتحالقدير-10/61)

হারাম নাকি হালাল | ইসলামী যিন্দেগী