দেশী-বিদেশী সাবান ও প্রসাধনী ব্যবহার

প্রশ্ন

দেশী-বিদেশী সাবানসহ বিভিন্ন ধরনের প্রসাধনী যেমন, ক্রিম ও সেন্ট ইত্যাদি ব্যবহার শরী‘আতের দৃষ্টিতে কোন বাধা আছে কি-না?

উত্তর

দেশী-বিদেশী সাবান ও ক্রীমসহ অন্যান্য প্রসাধনী ব্যবহার কোন অসুবিধা নেই।অবশ্য কোনটির উপাদান সামগ্রীতে যদি হারাম বস্তু নাম লেখা থাকে, তাহলে সেটা ব্যবহার না করা চাই। সেন্টের ব্যাপারে কথা হল, এসব সেন্ট এ্যালকোহল ব্যবহৃত হয় থাকে। কিন্তু এ্যালকোহল রাসায়নিক প্রক্রিয়ায় আঙ্গুরের শুরা থেকে বের হয় বিধায় এর ব্যবহারসম্পূর্ণ হারাম। তবে আঙ্গুরের শুরা ব্যতীত অন্য কোন বস্তু থেকে নির্গত এ্যালকোহল মিশ্রিত সেন্ট জামা-কাপড়ে ব্যবহার করা হারাম নয়। তবে সেন্টের মাঝে কোন ধরনের এ্যালকোহল ব্যবহৃত হয় তা নিশ্চিত করে বলা যায় না। তবে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে সেন্ট ব্যবহার করা হারাম এরূপ বলা যাবে না। তবে এ ধরণের সন্দেহযুক্ত জিনিস ব্যবহার না করাই উত্তম। [প্রমাণঃ রাদ্দুস মুহতার ১:৩১৬; ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৫:১৮৩-১৮৭; ফাতাওয়ায়ে রাহীমিয়া ৬:২২৭; ফিকহী মাসাইল ১:৩৮-৪৫]

দেশী-বিদেশী সাবান ও প্রসাধনী ব্যবহার | ইসলামী যিন্দেগী