মাসাইল
১০০%
দুলাভাইয়ের ভাইয়ের সাথে দেখা দেয়া
প্রশ্ন
আপন দুলাভাইয়ের ভাইয়ের সাথে দেখা দেয়া শরী‘আতে জায়েয কিনা?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে আপন দুলাভাইয়ের সাথে দেখা দেয়া নাজায়েয। মহিলাদের জন্য শরী‘আতে ১৪ প্রকার লোকের সাথে দেখা দেয়া দেয়া জায়েয আছে। অন্যান্যদের সাথে দেখা দেয়া জায়েয নয়। উক্ত ১৪ প্রকারের মধ্যে দুলাভাই অন্তর্ভুক্ত নয়। সুতরাং, দুলাভাইয়ের ভাই তো দূরের কথা, স্বয়ং দুলাভাইয়ের সাথে বালেগ শালিকার দেখা দেয়া জায়েয নয় বরং হারাম।