অসুস্থ অবস্থায় রোযা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

আমার স্ত্রীর বয়স ২২ বৎসর। সে বিগত ৫ বৎসর যাবত জটিল গ্যাষ্ট্রিক রোগে ভুগছে।যার কারণে আজ চার বৎসর যাবৎ রমাযান মাসে কষ্ট করে ৪/৫ টি রোযা রাখলে খুব অসুস্থ হয়ে পড়ে। উল্লেখ্য যে, ডাক্তারের পক্ষ থেকে রোযা রাখা সম্পূর্ণ নিষেধ। এখন আমি তার বিগত দিনের রোযা এবং আগামী রমাযানের রোযার ব্যাপারে কি করতে পারি?

উত্তর

আপনার বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর জন্য সুস্থ হওয়া পর্যন্ত রোযা রাখা জরুরী নয়। যখন সুস্থ হবে, তখন উক্ত রোযাগুলো কাযা করে নিতে হবে। আর যদি ইন্তিকালের পূর্বে সুস্থ না হয়, তাহলে ফিদিয়া দিতে হবে না। অবশ্য যদি দু’একটি করে রামাযানে ও পরবর্তীতে রাখতে সক্ষম হয়, তবে সেভাবে কাযা আদায় করে নিতে হবে।

[প্রমাণঃ সূরা বাকারহ ১৮৪# হিদায়া ১:২২১]

অসুস্থ অবস্থায় রোযা | ইসলামী যিন্দেগী