মাসাইল
১০০%
একাকী নামায আদায়ের পর জামা’আতে শরীক হওয়া
প্রশ্ন
ফরয নামায আদায় করার পর বড় জামা‘আত অনুষ্ঠিত হতে দেখলে, সে জামা‘আতে শরীক হতে পারবে কি-না? যদি পারে, তাহলে নফলের নিয়্যত করতে হবে, না ফরজের?
উত্তর
কেউ একাকী ফরজ নামায আদায় করার পর যদি ঐ নামাযের জামা‘আত হতে দেখে, তাহলে শুধুমাত্র যোহর ও ইশার জামা‘আতে নফলের নিয়্যতে শরীক হওয়া তার জন্য মু্স্তাহাব হবে এবং এ সুরতে একাকী ফরজ পড়ার পর জামা’আতের সহিত আদায়কৃত তার নামায নফল হবে। ফজর, আসর এবং মাগরিব একবার আদায় করে থাকলে জামা’আতে শরীক হতে পারবে না। কারণ, ফজর ও আসরের ফরযের পরে কোন নফল নামায পড়া যায় না। আর মাগরিবের পরে যদিও নফল পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ যেহেতু তিন রাকা’আত, আর তিন রাকা’আত কোন নফল নামায নেই। তাই মাগরিবেও শরীক শরীক হতে পারবে না। [প্রমাণ: ইমদাদুল ফাতাওয়া, ১:৩৯১]