মাসাইল
১০০%
মুসাফিরের পিছনে মুকিমের নামায
প্রশ্ন
মুসাফিরের পিছনে যদি মুকীম নামায পড়েন তাহলে অবশিষ্ট দুই রাক‘আত নামাযে মুকীম ক্বিরাআত পড়বে কি-না? যদি পড়ে ফেলে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে কি-না?
উত্তর
যদি কোন মুসাফিরের পিছনে মুকীম ইক্তেদা করে তাহলে মুসাফির ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর উক্ত মুকীম তার অবশিষ্ট দুই রাক‘আত লাহেক বলে গণ্য হবে।
সুতরাং উক্ত মুকীম তার অবশিষ্ট দুই রাক‘আত নামায আদায় করার সময় কোন ক্বিরাআত পড়বে না এবং যদি কোন ভুল করে ফেলে তাহলে সিজদায়ে সাহু করতে হবে না। [প্রমাণ: আদ-দুররুল মুখতার #শামী, ২:১২৯]
وصح اقتداء المقيم بالمسافر في الوقت وبعده فاذا قام الي الاتمام لايقرأ ولا يسجد للسهو في الاصح لانه كاللاحق – الخ. (رد المحتار:2/129)