আল্লাহকে ভিন্ন নামে ডাকা

প্রশ্ন

বাংলা ভাষা–ভাষীগনের জন্য আল্লাহকে তাঁর (আরবী) নামের পরিবর্তে অন্য কোনভাবে ডাকা যাবে কি-না? যেমন-খোদা, গড, ঈশ্বর, সৃষ্টিকর্তা, ভগবান ইত্যাদি বলা যাবে কি-না?

উত্তর

যে কোন ভাষায় যে সব শব্দ বাতিল মা‘বুদদের জন্য ব্যবহার হয়ে আসছে বা খাসভাবে বিধর্মীরা যে সব শব্দ আল্লাহর জন্য ব্যবহার করে, সে সব শব্দ আল্লাহ তা‘আলাকে বুঝাবার জন্য ব্যবহার করা জায়িয নয়। আর যে সব শব্দ এ ধরনের নয় এবং তাঁর দ্বারা আল্লাহ তা‘আলার সিফাত বা গুণাবলীর প্রকাশ পায়, সে সব শব্দ আল্লাহ তা‘আলাকে বুঝাবার জন্য ব্যবহার করতে হলে কুরআন-হাদীস বা ইজমার সমর্থন থাকা অপরিহার্য। সে হিসাবে ইজমার কারণে আল্লাহকে খোদা বলে সম্বোধন করা যাবে। তেমনি ভাবে বাংলা ভাষা-ভাষীদের জন্য আল্লাহ তা‘আলাকে সৃষ্টিকর্তা বা প্রতিপালক বলাও জায়িয হবে। তবে আল্লাহ তা‘আলাকে ‘আল্লাহ’ বলে বা আরবী সিফাতী নাম দ্বারা সম্বোধন করা ভাল। [প্রমাণঃ মিরকাত ৫:৭৩, শরহে আকাইদে নাফাসী নেবরাছ ১১২,ইমদাদুল মুফতীন ১০২৮]