ইশা ও বিতর কাযা পড়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

ইশার নামায কাযা হলে, তা কোন সময় আদায় করতে হয় এবং বিতর নামায কাযা করা জরুরী কি-না?

উত্তর

ইশার নামায কাযাকারী যদি সাহেবে তারতীব হয় তাহলে ইশার নামাযের কাযা ফজরের পূর্বেই পড়তে হবে। সাহেবে তারতীব না হলেও ফজরের পূর্বে কাযা পড়া উচিত। তবে ফজরের পূর্বে কাযা না পড়লেও ফজরের নামায সহীহ হয়ে যাবে।

বিতরের নামায কাযা হলে তার কাযা আদায় করা ওয়াজিব। [প্রমাণঃ আদদুররুল মুখতার, ২:৬৫ # হিদায়া, ১:১৫৪ # ফাতাওয়া দারুল উলূম, ৪:৩৪২]

ইশা ও বিতর কাযা পড়ার হুকুম | ইসলামী যিন্দেগী