মেয়েরা নামাযে জোরে কুরআন পড়া প্রসঙ্গে
প্রশ্ন
মেয়েরা ঘরের নিভৃতে যেখানে কোন গাইরে মাহরাম পুরুষ পৌঁছতে পারে না, সেখানে রাতে নফল নামাযে কিরা‘আতে গুণগণ আওয়াজে পড়তে পারবে কি-না?
উত্তর
এতটুকু গুণগুণ করে যদি পড়ে যে, শুধু তার কানে আওয়াজ পৌঁছে বা এক দেড় হাত দূর পর্যন্ত আওয়াজ যায় তাহলে তা জায়িয আছে। এর চেয়ে বেশী জোরে আওয়াজে যদি হয় যাতে ২/৩ হাত দূরের লোকেরা পড়ার আওয়াজ বুঝতে পারে তাহলে নামায ফাসিদ হয়ে যাবে। কেননা, মেয়েরা ফরজ, নফল সব ধরনের নামাযে কিরা’আত আস্তে পড়বে। আর আস্তে কিরা’আত পড়ার পরিমাণ হল- সে নিজ কানে শুনবে। পার্শ্ববর্তী কেউ থাকলে সেও শুনতে পারবে।
[মাআরিফুস সুনান ৩:৪৪২, আদদুররুল মুখতার ১:৫৩৪, ৪০৬ আহকামুল কুরআন(থানভী) ৩:৪৩৫, দারুর উলূম ২:২১৯, ২৬৬]
نغمة المرأة عورة وتعلمها من القران من المرأة احب قال عليه و السلام التسبيح للرجال والتصفيق للنساء فلا يحسن ان يسمعها الرجل ...... قال في الفتح وعلي هذا لو قيل اذا جهرت بالقرائة في الصلاة فسدت كان متجها – [رد المحتار 1/406]