স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া
প্রশ্ন
মাসিক রাহমানী পয়গাম মার্চ ৯৭ সংখ্যার প্রশ্নোন্তর কলামে দেখতে পেলাম, স্ত্রীকে তালাকের অধিকার দিলেও স্ত্রীর তালাক বেকার হিসাবে গণ্য হবে।
এখন প্রশ্ন হল যদি এটা কোন কাজে না আসে, তবে এ তালাকের অর্থ কি? স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয়ার পরেও যদি সে তালাক দিতে না পারে, তবে তালাকে তাফবীয কি কাজে লাগে?
উত্তর
মাসিক রাহমানী পয়গাম মার্চ ৯৭ সংখ্যা লিখিত মাসআলা সষ্পূর্ণ সঠিক। হয়ত আপনার মূল বিষয়টি উপলব্ধি করার ব্যাপারে ব্যতিক্রম হয়েছে। যদি স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে তাহলেও স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। দিলে তা বেকার বলে গন্য হবে। কারণ পুরুষ কখনো তালাক হয় না। কিস্তু যদি স্ত্রী স্বামীকে তালাক না দিয়ে বরং নিজের নফসের উপর তালাক গ্রহণ করে, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হবে। অতপর ইদ্দত পালন শেষে সে অন্যত্র বিয়ে বসতে পারবে। অর্থাৎ তাফবীযের অর্থ- তালাক গ্রহণের অধিকার, তালাক দেয়ার অধিকার নয়। তাই সেক্ষেত্রে স্ত্রী এভাবে বলবেনা যে, তাফবীযের ক্ষমতা বলে আমি তাকে (স্বামীকে) তালাক দিলাম। বরং এভাবে বলবে যে, তাফবীযের ক্ষমতা বলে আমি আমার নফসের উপর তালাক গ্রহণ করলাম। এরপরও পরিষ্কার ভাবে না বুঝলে, কোন বিজ্ঞ আলেমের নিকট সরাসরি জিজ্ঞাসা করে নিন। [প্রমাণঃ হিদয়া,২:৩৮৪# ফাতওয়া দারুল উলূম ১০,৩৩,৩৪]