ইমাম সাহেব এক শ্বাসে দুইদিকে সালাম

আহলে হক মিডিয়া৩০ জুলাই, ২০২৫নামায, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব এক শ্বাসে দুইদিকে সালাম ফেরান মাঝে মাঝে। যখন তাড়াহুড়া থাকে। এখন আমাদের জানার বিষয় হল, এক শ্বাসে দুই দিকে সালাম ফিরানোর হুকুম কী? আমরাও মাঝে মাঝে এমনটি করে থাকি। তাই এর হুকুম জানা দরকার।

উত্তর

মাঝখানে ওয়াকফ করা ছাড়া এক শ্বাসে দুইদিকে সালাম ফিরানো খেলাফে সুন্নাত। বরং মাঝখানে একটু ওয়াকফ করা উত্তম। তবে এক শ্বাসে ফিরালেও নামায ফাসিদ বা মাকরূহ হবে না।

قال فى مجمع البحار هو تخفيفه وترك الإطالة فيه لحديث التكبير جزم السلام جزم، فإنه إذا جزم السلام وقطعه فقد خففه وحذفه، انتهى (بذل المجهود، كتاب الصلاة، باب حذف السلام، قديم-1\134، جديد-4\581)

ইমাম সাহেব এক শ্বাসে দুইদিকে সালাম | ইসলামী যিন্দেগী