বিধর্মীকে রক্ত দান করা

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬বান্দার হক, বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

বিধর্মী ও মুসলমান সকলেই ব্লাড ব্যাংকে রক্ত দান করেন। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে মুসলমানদের রক্ত বিধর্মীদেরকে বা তার বিপরীত রক্ত দান করা জায়িয আছে কি-না?

উত্তর

ফুকাহায়ে কিরাম যেহেতু কোন রকম ব্যাখ্যা বা ভাগ করা ছাড়াই শর্ত সাপেক্ষে প্রয়োজনে রক্ত দান বা গ্রহণ করাকে জায়িয বলেছেন। তাই শর‘ঈ জরুরতের সময় মুসলমানের রক্ত বিধর্মী এবং বিধর্মীর রক্ত মুসলমান ব্যবহার করতে পারবে।

ব্লাড ব্যাংকে যেহেতু মুসলমান ও বিধর্মীর রক্তের মধ্যে কোন পার্থক্য করা হয় না। তাই সেখান থেকে রক্ত নেয়ার সময় এ কথা জানার প্রয়োজন নেই যে, এটা মুসলমানের রক্ত, না অমুসলমানের। তবে যেহেতু রক্তের প্রতিক্রিয়া হয় বলেও একটা কথা আছে, তাই অমুসলিমের রক্ত থেকে সাধ্যানুযায়ী পরহেজ করাই শ্রেয়।

[প্রমাণঃ জাদীদ ফিকহী মাসাইল ১:১৯৯, জাদীদ ফিকহী মাসাইল ২:৪০২; কিফায়াতুল মুফতী ৯:১৪৩]