বিবাহ সহীহ হওয়ার শর্ত

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক প্রেমিক তার প্রেমিকাকে বলল, আমি তোমাকে বিবাহ করলাম। প্রেমিকাও সাথে সাথে বলল, আমি সম্মত আছি। উল্লেখ্য যে, সেখানে কোন স্বাক্ষী ছিল না। উক্ত প্রেমিক-প্রেমিকার বিবাহ বৈধ হয়েছে কি?

উত্তর

প্রশ্নে উল্লেখিত বর্ণনা মুতাবিক প্রেমিক-প্রেমিকার বিবাহ সঠিক হয়নি। কেননা, শরী‘আতের দৃষ্টিতে বিবাহ বন্ধন শুদ্ধ হওয়ার জন্য স্বাক্ষীর উপস্থিতি হচ্ছে অন্যতম শর্ত। স্বাক্ষীর উপস্থিতি ব্যতীত বিবাহ শুদ্ধ হয় না। তাই তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে দু’জন স্বাক্ষীর সামনে মহরের পরিমাণ উল্লেখ পূর্বক নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর ছেলে-মেয়েরা নিজ নিজ বিবাহে আবদ্ধ হওয়া বাঞ্ছনীয় নয়। উল্লেখ্য, বর্তমানে প্রেম-প্রীতির ভিত্তিতে যে বিবাহ-শাদী হচ্ছে তা বৃটিশ শিক্ষার বিষফল। শরী‘আতে বিবাহের আগে প্রেম-মহব্বতের কোন স্বীকৃতি দেয় না। বরং তাকে যিনা ও হারাম গণ্য করে।

[প্রমাণঃ আল-বাহরুক রায়িক্ব,৩:১৫৫ #তিরমিযী, ১:২১০ #হিদায়াহ, ২:৩০৬]

বিবাহ সহীহ হওয়ার শর্ত | ইসলামী যিন্দেগী