সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

গোসলখানায় সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়িয আছে কি?

উত্তর

যে গোসলখানায় বেপর্দা হওয়ার আশংকা নেই, তথায় একাকী উলঙ্গ অবস্থায় গোসল করা যদিও জায়িয, কিন্তু উলঙ্গ অবস্থায় গোসল না করাই উত্তম। কেননা এটা তাকওয়ার খেলাপ। হাদীস শরীফে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ তা‘আলা লজ্জাশীল ও গোপনীয়তা রক্ষাকারী এবং লজ্জা ও গোপনীয়তাকে ভালবাসেন। সুতরাং তোমরা পর্দার সাথে গোসল কর।”

[প্রমাণঃ শরহে মুনিয়্যা, ৫১ # ফাতাওয়া আব্দুল হাই, ১ : ১৬৫ # ফাতওয়ায়ে দারুল উলূম, ১ : ১৪৮ # শরহে কবীর (হালবী কাবীর)]

সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা | ইসলামী যিন্দেগী