আমাদের দেশে প্রচলিত ধার্যকৃত মহর আদায়ের বিশুদ্ধতম পন্থা
প্রশ্ন
আমাদের দেশে বিয়ে-শাদীতে মহর ধার্যের যে প্রচলন বিদ্যমান আছে, যেমন, ৩০ হাজার বা ৫০ হাজার বা ১ লক্ষ টাকা, তা আদায়ের বিশুদ্ধতম নিয়মনীতি কি?
উত্তর
বিয়ের সময় মহর নগদ আদায় করার কথা থাকলে নগদ আদায় করে দিতে হবে। তার আগে বিধি বাধা দিলে বিবির কাছে যেতে পারবে না। সম্পূর্ণ বা আংশিক যে পরিমাণ নগদ আদায় করার কথা থাকবে, সে পরিমাণই নগদ আদায় করে দিতে হবে। মহর যদি নগদ পরিশোধের শর্ত ছাড়া বিয়ে হয়ে থাকে, তাহলে আদায় করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি আদায় করতে চেষ্টা করবে। কারণ, অন্যান্য ঋণের মতো এটাও একটা ঋণ যা আদায় না করলে, বান্দার হক নষ্ট করা হয় এবং এটা এমন এক গুনাহ যা বিবি মাফ না করলে, আল্লাহ তা‘আলা মাফ করবেন না। উল্লেখ্য, বিয়ের সময় যদি কারো মহর পরিশোধ করার নিয়্যাত না থাকে, তাহলে সে কিয়ামতের দিন যিনাকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে।
[প্রমাণঃ আততারহীব ওয়াততারহীব ৩:৪৮ #আল-বাহরুর রায়িক ৩:১৭৮]