অন্যের মালে মান্নত করা
প্রশ্ন
ছোট ভাইয়ের নিজের কোন অর্থ নেই। অভিন্ন সংসারে সে তার বড় ভাইয়ের খরচে চলে। বড় ভাই কোন বিপদে পড়লে, বড় ভাইয়ের অর্থের উপর সে মান্নত করেছে। উক্ত বিপদ দূর হয়ে যাওয়ার পর মান্নত ওয়াজিব হবে কি-না?
উত্তর
অন্যের মালে মান্নত করা সহীহ নয়। তাই সেই মান্নত পুরা করাও জরুরী নয়।
প্রসংগত উল্লেখ্য যে, নিজের মালেরও মান্নত করা ভাল নয়। কারণ- হাদীসে এসেছে মান্নত ভাগ্যের পরিবর্তন করে না, তবে এর দ্বারা বখীলদের থেকে মাল বের করা হয়। সুতরাং বিপদ-আপদ দেখা দিলে, বা নেক মাকসুদ পূর্ণ করতে হলে, বেশী করে তাওবা-ইস্তিগফার করে সালাতুল হাজাত পড়ে আল্লাহর দরবারে দু‘আ করবে এবং ফকীর-মিসকীনদেরকে সম্ভাব্য দান খাইরাত করবে। এটাই সুন্নাত তরীকা। তবে যেহেতু মান্নত মূলতঃ জায়েয কাজ, তাই কেউ করলে, কার্যসিদ্ধি হলে মান্নত ওয়াজিব হবে। কিন্তু আমাদের দেশের ধর্ম সম্বন্ধে অজ্ঞ লোকেরা মান্নত করার সঠিক নিয়মও জানে না এবং তা আদায় করার পদ্ধতি সম্পর্কেও অবগত নয়। তাই কেউ করতে চাইলে, আলেমের নিকট মাসআলা জেনে নিবে। কিন্তু মাকসুদ হাসিলের আসল নিয়ম সেটাই, যা পূর্বে উল্লেখ করেছি। (প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ১২, পৃষ্ঠা, ১০৭)