নবী ﷺ-এর শরীরে ছায়া থাকা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬ঈমান আক্বাইদ, সিরাত ও নবী আ. এর যিন্দেগী, বিবিধ

প্রশ্ন

হযরত মুহাম্মদ ﷺ-এর শরীরে ছায়া ছিল কিনা?

উত্তর

নবী করীম ﷺ-এর শরীর মুবারকের ছায়া ছিল বলে হাদীস গ্রন্থাদিতে প্রমান পাওয়া যায়। হুযুর ﷺ তো সৃষ্টিগত মানুষই ছিলেন, তার পবিত্র শরীরের ছায়া না হওয়ার কি যুক্তি থাকতে পারে? [প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১:১০৯, মুসনাদে আহমদ ইবনে হাম্বল ৩:৩৩৮, ৫:২৩১, মুস্তাদরাক ৪:৪৫৬, ১:৫৩৪, খাইরুল ফাতাওয়া ১:৩৩৩]