চার রাকাত বিশিষ্ট সুন্নাত নামাযের ২য় রাকাআতে সূরায়ে ফালাক পড়লে

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

চার রাকা’আত ওয়ালা সুন্নাত নামাযের দ্বিতীয় রাক’আতে সূরা ফালাক ভুলে পড়লে, ৩য় ও ৪র্থ রাক’আত কিভাবে আদায় করবে?

উত্তর

তৃতীয় ৪র্থ উভয় রাক’আতেই সূরা নাস পড়বে- এটাই উত্তম। তবে তৃতীয় রাক’আতে সূরা নাস পড়ে চতুর্থ রাক’আতে সূরা বাক্বারার শুরু থেকে পড়তে চাইলে তাও পড়তে পারবে। [প্রমাণ: ফাতাওয়া দারুল উলূম , ২:২৫৭, # হালবী কাবীর ৪৯৪]

واذا قرأ في الاولى {قل اعوذ برب الناس} ينبغي ان يقرأها في الثانية ايضا, قال البزازي: لان التكرار اهون من القرأة منكوسا وفي الولوالجية: من يختم القرآن في الصلاة اذا فرغ من المعوذتين في الركعة الاولى يركع ثم يقوم في الركعة الثانية يقرأ بفاتحة الكتاب وشيئ من سورة البقرة. (الحلبي الكبير:1/494)

চার রাকাত বিশিষ্ট সুন্নাত নামাযের ২য় রাকাআতে সূরায়ে ফালাক পড়লে | ইসলামী যিন্দেগী