মাসাইল
১০০%
মাসবূক যদি ইমামের পিছনে ভুল করে
প্রশ্ন
‘মাসবুক’ যদি ইমামের সাথে শেষ বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে ফেলে, তাহলে একাকী অবশিষ্ট নামায শেষ করার পর সিজদায়ে সাহু দিতে হবে কি-না?
উত্তর
মুক্তাদী যদি ইমামের পিছনে কোন সাহু অর্থাৎ ভুল করে ফেলে তাহলে, মুক্তাদীর জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। সুতরাং মাসবূক(যে মুসল্লীর কিছু রাক’আত ছুটে গেছে) যদি ইমামের সাথে শেষ বৈঠকে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে পরে একাকী নামাযের শেষে সিজদায়ে সাহু আদায় করতে হবে না। [প্রমাণ: ফাতাওয়া শামী, ২:৮২, ফাতাওয়া দারূল উলূম ৪:৪০৪]
لا سهو اصلا لان معناه لا قبل السلام للزوم مخالفة الامام ولا بعده لخروجه من الصلوة بسلام الامام لانه سلام عمد ممن لا سهو عليه كما في البحر. (رد المحتار:2/82)