হজ্জ আদায়কালে মাযহাবের ভিন্নতা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

ইমাম আবূ হানীফা রহ. সর্বজন স্বীকৃত ইমামে আযম।

আমরা জানি, তাঁর মাযহাব সকল মাযহাবের উর্ধ্বে। প্রশ্ন হলো, ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন হলো হজ্জ। তা কেন হানাফী মাযহাব অনুযায়ী আদায় করা হয় না? বরং অন্য মাযহাবের ইমাম দ্বারা আদায় করা হয়?

উত্তর

বিশ্বের সকল হানাফী মাযহাবের অনুসারী মুসলমানগণ হানাফী মাযহাব অনুযায়ী হজ্জ সম্পাদন করে থাকেন। হজ্জের যে সমস্ত ফরয, ওয়াজিব ও সুন্নাত আছে, ওগুলো পালন করতে কোন হানাফীকে তার মাযহাব ছাড়তে হয় না। বরং সে তার নিজ মাযহাব অনুযায়ী স্বাধীনভাবে হজ্জ পালন করতে পারে। কাজেই আপনার প্রশ্ন “হজ্জ কেন হানাফী মাযহাব অনুযায়ী আদায় করা হয় না ঠিক নয়। জামা’আতের সাথে নামায আদায় করেত ইমাম লাগে। কিন্তু হজ্জ করতে কোন ইমামের ইকতিদা লাগে না। প্রত্যেকে আলাদাভাবে তার কাজ সম্পাদন করে। তবে নামাযের সময় নামায পড়া এটা ভিন্ন কথা। এট হজ্জের কোন ফরয বা ওয়াজিব নয়। এটা ওখানের মসজিদে পড়তে চাইলে অন্য মাযহাবের ইমামের ইকতিদায় পড়তে হয়। আর এতে কোন দোষ নেই। চার মাযহাবের সকল মাযহাবেই এর স্বীকৃতি আছে যে, এক মাযহাব মান্যকারী সাধারণতঃ অন্য মাযহাবের ইমামের পিছে ইকতিদা করতে পারে।

[প্রমাণঃ ফাতাওয়া আযীযিয়া ৪৬৩# দারুল উলূম ৩:৩০৬# শামী ১:৫৬৩]

اما الاقتداء بالمخالف في الفروع كالشافعي فيجوز ما لم يعلم منه مايفسد الصلوة على اعتعاد المقتدي عليه الاجماع. (رد المحتار:1/563)

হজ্জ আদায়কালে মাযহাবের ভিন্নতা | ইসলামী যিন্দেগী