স্বামীকে কাফির ও হারামী বলা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক স্ত্রী ঝগড়ার সময় তার স্বামীকে বললো, তুমি কাফির, হারামী। এইরূপ বলার পর উক্ত স্ত্রী তার স্বামীর সাথে ঘর-সংসার করতে পারবে কি-না? বা তাদের বিবাহে কোন প্রকার ত্রুটি হয়েছে কি-না?

উত্তর

স্ত্রী উক্ত কথা বলার দ্বারা তার উপর কোন প্রকার তালাক পড়ে নাই। সুতরাং, স্বামী তার উক্ত স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে পারবে। তবে স্ত্রী এইরূপ কথা বলার দরুণ তাকে তাওবা করতে হবে। কারণ-কোন মুসলমানকে কাফির বলা হারাম। তেমনিভাবে বিনা দলীলে হারামী বলা অপবাদ হওয়ার কারণে এটাও তার জন্য হারাম। বিশেষ করে স্বামী ইযযত-সম্মানের পাত্র। যে কোন বিষয়ে কথা কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে। কিন্তু তার জন্য স্বামীকে গালি দেয়া যাবে না। কারণ- গালী দেয়া শরী‘আতে সম্পূর্ণ হারাম। বিশেষতঃ স্বামীর ইযযত রক্ষা করা স্ত্রীর জন্য ওয়াজিব।

স্বামীকে কাফির ও হারামী বলা | ইসলামী যিন্দেগী