মসজিদের সীমানা
প্রশ্ন
হুজুর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আশা করি ভাল আছেন।
প্রশ্ন ১। আমার মহল্লার মসজিদের পাশে যে প্রতিবেশীর জায়গা তার সীমানাটি বাঁকা হয়ে পশ্চিম পাশে মসজিদের ওয়ালের আড়াই ফিটের মধ্যে ঢুকে গেছে। আবার মসজিদের সীমানার পূর্ব পার্শ্বটি প্রতিবেশীর বাড়ির ওয়ালে লেগে আছে। এখন প্রশ্ন হল জায়গাটি বিনিময়ের মাধ্যমে সীমানা সোজা করে নেওয়া যাবে কিনা? এবং
২। প্রতিবেশী তার জায়গার সীমানা বরাবর নতুন করে ওয়াল দিয়ে ওয়াল এর পরে মসজিদের যে জায়গা থাকবে সেই জায়গা দিয়ে ওই প্রতিবেশীর পরিবার চলাফেরা করতে পারবে কিনা ?
বিঃদ্রঃ : (বর্তমানে তারা মসজিদ ও বাড়ির মধ্যবর্তী 7 ফুট প্রশস্ত গলির মধ্য দিয়েই চলাফেরা করছে। মহল্লার সাধারণ মানুষের ওই রাস্তায় চলাফেরার প্রয়োজন নেই)
উত্তর
যে স্থানটি মূল মসজিদের অন্তর্ভূক্ত হয়ে গেছে। তথা যেখানে নামায পড়া হয়। সেই অংশ ছাড়া মসজিদের প্রয়োজনে ওয়াকফ করা অতিরিক্ত স্থান সোজা করার উদ্দেশ্যে এভাবে জায়গা বিনিময় করা জায়েয আছে। সুতরাং বদলায় পাওয়া জমিনে চলাচল করাও উক্ত ব্যক্তির ও তার পরিবারের জন্য জায়েয হবে।
কিন্তু মূল মসজিদের কোন অংশ চাই তা মূল মসজিদের দেয়ালই হোক না কেন অন্য কোন স্থানের সাথে বিনিময় করে বদল করা জায়েয নয়।
مبادلة الوقف بدار أخرى إنما تجوز إذا كانت فى محلة واحدة وتكون المحلة المملوكة خيرا من المحلة الموقوفة (الفتاوى الهندية-2/400، جديد-2/375، الدر المختار مع رد المحتار-6/586، مجمع الأنهر، بيروت-2/576، مصرى قديم-1/736، البحر الرائق-5/373، البناية-7/460)
مبادلة الوقف بدار الأخرى إنما تجوز إذا كانتا فى محلة واحدة أو محلة الأخرى خيرا (رد المحتار-6/586)