মাসাইল
১০০%
মাগরিবের নামাযের সময়
প্রশ্ন
মুসল্লীদের সুবিধার্থে যদি মাগরিবের নামায আযানের ৪/৫ মিনিট পরে শুরু হয় তাহলে কোন অসুবিধা আছে কি? জানালে খুশি হবো।
উত্তর
ফুকাহায়ে কেরামের তাহকীক অনুযায়ী মাগরিবের আযান ও নামাযের মাঝে বিনা উযরে যদি ২ রাকা‘আত নামাযের সময়ের চেয়ে অধিক পরিমাণ সময় ব্যবধান হয়ে যায় তাহলে সেটা মাকরূহে তানযিহী হয়। সুতরাং মাগরিবের আযান ও নামাযের মাঝে ৪/৫ মিনিট দেরী করে জামা‘আত শুরু করা মাকরূহে তানযিহী হবে। [শামী, ১:৩৬৯ # ইমদাদুল ফাতাওয়া ১:১৫৯-১৬০]
وتعجيل المغرب مطلقا وتأخيره قدر ركعتين يكره تنزيها. (الدر المختار:1/369)