স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে?

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়ার পরই উক্ত মহিলা মারা যান। ঘটনাক্রমে মহরানা আনাদায় থাকে। মহিলার কোন সন্তানদি নেই। কোন উত্তরাধীকারও নেই। এখন তালাকদাতা স্বামী যদি কোন প্রকার নিজের সাওয়াবের আশা না করে ঐ মৃত মহিলার পক্ষ থেকে মহরানার টাকাগুলো কোন মসজিদ নির্মাণের কাজে বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেন, তবে মহরানা আদায় হবে কি-না? যদি না হয়, তবে কি পন্থা অবলম্বন করতে হবে?

উত্তর

মহিলার কোন ওয়ারিশ থাকলে সে উক্ত টাকা পাবে। মহিলার মহরানার টাকা তার উত্তরাধিকার কেউ না থাকায় নিজের দায়িত্ব থাকায় এবং মহিলাকে সাওয়াব পৌঁছানোর নিয়্যতে মসজিদে বা মাদরাসায় দান করে দিতে পারে। তাতে কোন অসুবিধা নেই।

উল্লেখ্য যে, সন্তানহীন স্ত্রীর অর্ধেক সম্পদের ওয়ারিস তার স্বামী। এ হিসাবে অর্ধেক মহর সদকা করলেই চলবে। (হিন্দিয়াঃ ১/৩০৩)

স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে? | ইসলামী যিন্দেগী