ব্যবহৃত পানির সংজ্ঞা ও তার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩কাপড় পানি যায়গা পাক নাপাক

প্রশ্ন

ব্যবহৃত পানির সংজ্ঞা কি ? তার হুকুম ‍কি ? যদি কোন ব্যক্তির উযুর অথবা গোসলের পানি অন্যের গায়ে লাগে, তাহলে ঐ ব্যক্তি নাপাক হবে কি ?

উত্তর

ঐ পানিকে শরী‘আতের পরিভাষায় ব্যবহৃত পানি বলা হয়, যা নাজাসাতে হুকমী থেকে পবিত্রতা অর্জনের জন্য অথবা নেকী অর্জনের জন্য ব্যবহার করা হয়েছে। পানি ব্যবহার করার পর যখন শরীর থেকে পৃথক হবে, তখন ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে। ব্যবহৃত পানির হুকুম হলো- উক্ত পানি পাক। তবে তার দ্বারা উযু-গোসল করা যাবে না। ব্যবহৃত পানি যেহেতু পাক, তাই যদি কাহারো শরীরে লাগে, তাহলে তার শরীর নাপাক হবে না। সুতরাং ধোয়ার প্রয়োজন নেই।[প্রমাণঃ কানযুদ্দাকাইক-৭]

ব্যবহৃত পানির সংজ্ঞা ও তার হুকুম | ইসলামী যিন্দেগী