মাসাইল
১০০%
অসুস্থতার কারণে কোন জিনিস উচু করে তার উপর সিজদা করা
প্রশ্ন
আমার পিতা অসুস্থ। তিনি অপরাগতার কারণে নামাযে সিজদা করতে পারছেন না। সিজদার সময় কোন জিনিষ তার কপালের দিকে উঁচু করে রাখলে জায়িয হবে কি-না? যার উপর তিনি সিজদা করবেন।
উত্তর
অপারগতার কারণে সিজদা না করতে পারলে তার জন্য ইশারায় (মাথা সম্ভব মত নীচু করে রেখে) সিজদা করাই যথেষ্ট। কোন কিছু উঁচু করে ধরার প্রয়োজন নেই। [প্রমাণঃ খুলাসাতুল ফাতাওয়া ১:১৯৬ # আলমগীরি ১:১৩৬]