আত্নহত্যাকারীর ঈসালে সাওয়াব
প্রশ্ন
কেউ যদি বিষ খেয়ে বা ফাঁসি দিয়ে অথবা অন্য কোন উপায়ে আত্মহত্যা করে, তাহলে তার জানাযা পড়তে হবে কিনা? এ জাতীয় লোকদের মাগফিরাতের উদ্দেশ্যে ঈসালে সাওয়াব হবে কিনা?
উত্তর
কোন মুসলমান যদি ফাঁসি দিয়ে বা বিষ খেয়ে বা অন্য কোনভাবে আত্মহত্যা করে, তাহলে মুসলমান হওয়ার কারণে তার জানাযা পড়তে হবে। তবে আলেম ও সমাজের গন্যমান্য শ্রেণীর লোকদের জন্য তার জানাযায় শরীক না হওয়ার অনুমতি আছে। যাতে করে এ ধরনের অন্যায় কাজে অন্যেরা সাহস করতে না পারে।অনুরূপভাবে মুসলমান হিসাবে তার মাগফিরাত কামনা করা যাবে। এ উদ্দেশ্যে ঈসালে সাওয়াব বা গরীব মিসকীনকে খানা খাওয়ানো যাবে। তবে মনে রাখতে হবে- তিন দিন, সাত দিন বা চল্লিশা ইত্যাদি নামে যে সমস্ত প্রথা আমাদের দেশে চালু রয়েছে, তা সম্পূর্ণ বিদ‘আত এবং শরীয়তের নিয়ম পরিপন্থী। এ জন্য দিন তারিখ নির্ধারিত করা ব্যতীত যে কোন দিন তার বালেগ ওয়ারিশদের নিজস্ব মাল দ্বারা সামর্থ অনুযায়ী গরীব-মিসকীনকে খাওয়ানো বা কিছু দান করে দেয়া যেতে পারে।
[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:২১০ # ফাতাওয়া আলমগীরী ১:১৬৩ # ফাতাওয়া রহিমীয়া ১:৩৬৭]