স্বর্ণ বন্ধক রাখা যাবে কি?

আহলে হক মিডিয়া১৯ ফেব্রুয়ারি, ২০২৪লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

স্বর্ণ বন্ধক রাখা যাবে কি? যেমন ১ভরি স্বর্ণের দাম ৪০,০০০ টাকা বাজার মূল্য। আমি তাকে ৩৬,০০০ টাকা দিলাম। এবং ৩ মাসের কন্টাক করলাম যে, ৩ মাসের  পর/মধ্যে আমাকে ৪০,০০০ টাকা পরিশোধ করলে আমি তাকে ১ভেরি স্বর্ণ ফেরত দিব। কিন্তু ৩ মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তার বন্ধকি স্বর্ণ আমি যদি বিক্রয় করি তাহলে সুদ হবে কি?

উত্তর

এভাবে বন্ধক রাখা ও টাকা ফেরত না দিতে পারলে বিক্রি করে দেয়া জায়েজ নয়। এ লেনদেন সুদী লেনদেনের অন্তর্ভূক্ত হবে।

এর জায়েজ পদ্ধতি হলো: যার টাকা দরকার, তার কাছ থকে স্বর্ণটি যদি আপনি ৩৬,০০০/= [ছত্রিশ হাজার টাকা] ক্রয় করে নেন।

তারপর উক্ত লোকের টাকা হলে আবার তার কাছে ৪০,০০০/= [চল্লিশ হাজার টাকা] বিক্রি করেন তাহলে জায়েজ আছে। অথবা উক্ত ব্যক্তি টাকা সংগ্রহ করতে না পারলে অন্যত্রও বিক্রি করে দিতে পারেন।

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ وَجْهٌ مِنْ وُجُوهِ الرِّبَا “ (السنن الكبرى للبيهقى، رقم-10933، مصنف ابن ابى شيبة، رقم-20690، مسند الحارث، رقم-437)

لا يحل للمرتهن أن ينتفع بشيئ منه بوجه من الوجوه وإن أذن له الراهن لأنه اذن له فى الربا، لأنه يستوفى دينه كاملا فتبقى له المنفعة فضلا فتكون ربا وهذا أمر عظيم (رد المحتار، كتاب الرهن-10/83)

وليس للمرتهن أن ينتفع بالرهن لا بالاستخدام ولا سكنى ولا لبس (هداية، كتاب الرهن-4/522)

لوذكراالبيعبلاشرط ثمذكراالشرط علىوجهالعقدجازالبيعولزمالوفاءبالوعد،إذالمواعيدقدتكونلازمةفيجعللازمالحاجةالناستبايعابلاذكرشرطالوفاءثمشرطاهيكونبيعالوفاء؛ (ردالمحتار،كتابالبيوع،مطلبفىالبيعبشرطفاسد-7/281، 547،البحرالرائق،كتابالبيوع،بابخيارالشرط-6/8)

স্বর্ণ বন্ধক রাখা যাবে কি? | ইসলামী যিন্দেগী