নামাযের মধ্যে চুলকানো

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

চুলকানীর রোগ থাকলে, নামাযের মধ্যে চুলকালে, তার কি হুকুম?

উত্তর

যদি নামাযের মধ্যে চুলকানো এমন জরুরী হয় যে, চুলকানো ব্যতীত খুশু-খুজুই ঠিক থাকবে না, তাহলে ১/২ বার চুলকালে নামায মাকরূহ্ হবে না। আর যদি ৩ বার এমনভাবে চুলকায় যে, প্রতি ২ বারের মাঝে এক রুকন (তিন তাসবীহ্ পরিমাণ) সময়ও বিরতি না হয়, তবে নামায নষ্ট হয়ে যাবে। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া, ৩:৪১৬]

নামাযের মধ্যে চুলকানো | ইসলামী যিন্দেগী