তাওবার দ্বারা কি গুনাহ মাফ করা হয়?

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

তাওবা করলে আল্লাহ তা‘আলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এক জন নাস্তিক ব্যক্তি জীবনে বহু শিরক করেছে। আল্লাহ তার ঈমান আনার তৌফিক দিয়েছেন। এখন তার অতীতের শিরকী গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায় কি?

উত্তর

তাওবা করলে আল্লাহ তা‘আলা শুধু শিরক নয়, বরং শিরকসহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুতরাং, কোন নাস্তিক ব্যক্তি যদি ইখলাসের সাথে কালিমা পড়ে মুসলমান হ্য়, তাহলে আল্লাহ রাব্বুল আ‘লামীন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উল্লেখ্য, আপনি যে কথাটি শুনেছেন তা এভাবে হবে কুফর-শিরক ব্যতীত অন্য গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহ তা‘আলা নিজ দয়ায় তাকে মাফ করেও দিতে পারেন। কিন্তু কুফর-শিরক বা বেঈমান অবস্থায় মারা গেলে আল্লাহ তা‘আলা তাকে মাফ করবেন না বলে কুরআন পাকে ঘোষণা করেছেন। [মা’আরিফুল কুরআন ৭:৫৬৯]

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ