কুরবানীর পশুর নাম দেয়া প্রসঙ্গে ?
প্রশ্ন
কুরবানীর পশু গরু তে ৭ নাম দেওয়া যায় । আমি আর আমার স্ত্রী ঢাকায় কুরবানী দিব । সেক্ষেত্রে এই গরুতে আমার শ্বশুড় শ্বাশুড়ীর নাম এইখানে দিবো এবং গ্রামে আমার শ্বশুড় শ্বাশুড়ী সেখানে তারা কুরবানী দিবে । আমার শ্বশুড় শ্বাশুড়ী সামর্থ্যবান তারা চাকুরী করে। সেখানে গ্রামে তারা যেহেতু কুরবানী দিচ্ছে সেখানেও তাদের নাম থাকবে। সেক্ষেত্রে তাদের নাম দুই জায়গাতেই আছে । এতে কোন সমস্যা হবে কি ।
উত্তর
গ্রামের বাড়িতে যে কুরবানী দিবে, সেটি আপনার শ্বশুর ও শ্বাশুরীর ওয়াজিব কুরবানী এবং আপনারা ঢাকায় যে কুরবানী তাদের পক্ষ থেকে দিবেন, সেটিকে নফল কুরবানী হিসেবে নিয়ত করলে কোন সমস্যা নেই।
عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ (ابوداؤد ،باب الاضحیۃ عن المیت ج3،ص50)
عن نافع عن ابن عمر رضى الله عنه أ،ه كان لا يضحى عن حبل ولكن كان يضحى عن ولده الصغار والكبار، ويعق عن ولده كلهم (المصنف عبد الرزاق-4/380، رقم-8136)
منصامأوصلىأوتصدقوجعلثوابهلغيرهمنالأمواتوالأحياءجاز (ردالمحتار،بابصلاةالجنائز،مطلبفىالقراءةللميتوإهداءثواببهاله،زكريا-3/312،كرتاشى-2/2/243)