মাসাইল
১০০%

আযান শেষে হাত তুলে দু'য়া করা

প্রশ্ন

আজানের শেষে হাত তুলে দুআ করার বিধান কী ? শরীয়ত সম্মত না কি বিদআত ?

উত্তর

আজানের পর হাত তুলে দুআ করা প্রমাণিত নয়। তাই হাত তুলে দুআ না করাই উচিত। তবে যেহেতু দুআর সময় হাত তোলা আদব। সেই হিসেবে অনেকে আজানের দুআর সময় হাত তুলে দুআ করে থাকেন। তবে যদি এটাকে জরুরী মনে করে, তাহলে বিদআত হবে। কিংবা এটিকে আজানের দুআর সুন্নত মনে করে তবুও বিদআত হবে।

والمسنون فى هذا الدعاء ألا ترفع الأيدى، لأنه لم يثبت عن النبى صلى الله عليه وسلم رفعها (فيض البارى، كتاب الصلاة، كتاب الاذان، باب الدعاء عند النداء-2/214، اشرفية)