জ্বিন বা পরীর সাথে বিবাহ
প্রশ্ন
কোন নারী জ্বিনের (পরীর) সাথে মানুষের বিবাহ হতে পারে কিনা?
উত্তর
শরী‘আতের দৃষ্টিকোন থেকে জ্বিনের নারীকে বিবাহ করা মানুষের জন্য হালাল কি-না এ ব্যাপারে ফিকাহবিদদের মধ্যে মতভেদ আছে। অনেকেই জায়িয বলেছেন। কেউ কেউ জন্তু-জানোয়ারের ন্যায় ভিন্ন জাতি হওয়ার কারণে এ বিবাহকে হারাম সাব্যস্ত করেন। এ বিষয়ের বিশদ বিবরণ “আ-কামুল মারজান ফি আহকামিল জান” কিতাবে উল্লেখ আছে। তাতে মুসলমান পুরুষের সাথে মুসলমান জিন নারীর বিবাহের কয়েকটি ঘটনাও বর্ণিত হয়েছে এবং তাদের সন্তানাদি জন্মগ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। উল্লেখিত বিষয়ের জায়িয হওয়া বা নাজায়িয হওয়ার ব্যাপারে উলামাগণের মধ্যে মতবিরোধ পাওয়া যায়। সুতরাং, সতর্কতার দাবী এটাই যে, এ ধরনের বিবাহ পরিহার করা। কারণ কোন কিছু জায়িয হলে সেটা করা জরুরী নয়। কিন্তু নাজায়িয হলে তার থেকে বাঁচা জরুরী।
[প্রমাণঃ তাফসীরে মা’আরিফুল কুরআন, সৌদি সংস্করণ পৃ:৯৯৩]