মসজিদের জায়গায় লাগানো গাছের ফল খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদের জায়গায় লাগানো গাছের ফল ইমাম, মুয়াযযিন কিম্বা সভাপতি, সেক্রেটারির জন্য বিনামূল্য খাওয়া জায়িয কিনা? উল্লেখ্য যে, গাছের ফল দেখা শুনা করেন ইমাম ও মুয়াযযিন সাহেব। সঠিক মাসাআলা জানলে খুশি হব।

উত্তর

মসজিদের জায়গায় যিনি গাছ লাগিয়েছেন তাকে জিজ্ঞাসা করতে হবে যে, তিনি কোন নিয়্যতে গাছ লাগিয়েছেন। যদি তিনি নিজের জন্য লাগিয়ে থাকেন, তাহলে তার অনুমতি ছাড়া কারো জন্য উক্ত গাছের ফল খাওয়া জায়িয হবে না। আর যদি সর্ব সাধারণের জন্য উক্ত গাছ লাগিয়ে থাকেন তাহলে সকলের জন্যই খাওয়া জায়িয হবে। আর যদি মসজিদের জন্য লাগানো অথবা যদি উদ্দেশ্য জানা না থাকে, বা মসজিদের অর্থ ব্যয় করে লাগানো হয়ে থাকে তাহলে ঐ ফল বিক্রি করে টাকা মসজিদের কাজে খরচ করতে হবে। ব্যক্তিগতভাবে কারোর জন্য তা খাওয়া জায়িয হবে না ।

উল্লেখ্য যে, যদি গাছ নিজের জন্য বা সর্ব সাধারণের জন্য লাগানো হয় তাহলে মসজিদ কমিটির এই অধিকার আছে যে, তার যে,তারা যে কোন মুহূর্তে গাছ কেটে ফেলতে পারেন। [প্রমাণঃ দুররে মুখতার ৪:৪৩২; ইমদাদুল ফাতাওয়া ২:৬১১; আজীজুল ফাতাওয়া ২০৪]