তিন তালাক দিয়ে হালালা ব্যতীত বিবাহ
প্রশ্ন
আমাদের এলাকার এক মেয়ের সাথে অপর একটি ছেলের ভালবাসার সম্পর্ক ছিল। তাদের পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ারও কথা ছিল। কিন্তু অভিভাবকগণ মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। পরে পূর্ববর্তী ছেলে, অর্থাৎ যার সাথে এ মেয়ের ভালবাসা ছিল, সে উক্ত মেয়েকে চিঠি দিলে সে স্বামীর বাড়ী থেকে চলে আসে। এতে ক্ষুদ্ধ হয়ে স্বামী তাকে তিন তালাক দিয়ে দেয়। এর তিন বছর পর শর‘ঈ বিধান মুতাবিক হালালা ব্যতীত পূর্ববর্তী স্বামীর নিকট মেয়ের অভিভাবক তার সন্তুষ্টিতে পুনরায় বিবাহ দিয়ে দেয়। এহেন পরিস্থিতিতে তাদের মাঝে সহবাসের দ্বারা কি যিনার গুনাহ হবে? যদি তা-ই হয় তাহলে এর জন্য দায়ী কে হবে? এখন করণীয় কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে তিন তালাকের পর শর‘ঈ হালালা ব্যতীত স্ত্রীর সাথে ঘর-সংসার ও দেখা সাক্ষাত করা সম্পূর্ণ হারাম। সুতরাং, এরূপ বিবাহের পর সহবাসের দ্বারা যিনার গুনাহ হবে। আর এজন্য স্বামী-স্ত্রী ও তাদের অভিভাবক সকলেই দায়ী হবে। আর পূর্বোল্লেখিত ছেলে উক্ত মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখার জন্য এবং পত্র দ্বারা বিপথগামী করার কারণে জঘন্য গুনাহগার হবে। এখন করণীয় হচ্ছে, অবিলম্বে তাদেরকে পৃথক করে দেয়া এবং শর‘ঈ হালালার পর বিবাহ দুহরানো। [প্রমাণঃ সূরা বাকারা আয়াতঃ ২৩০]