জানাযার ঘোষণা মাইকে দেয়া

আহলে হক মিডিয়া৩ আগস্ট, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

আমাদের এলাকায় একটি প্রচলন আছে যে, মহিলা মারা গেলে তার জানাযার ঘোষণা মাইকে দেয়া যাবে না। কিন্তু পুরুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদ মাইকে করা যাবে। আসলে এ বিপরীতমুখী বিধান কি আসলেই শরী‘আতসম্মত? দয়া করে জানাবেন।

উত্তর

মৃত পুরুষ হোক বা নারী, আত্মীয় স্বজনকে মৃতের খবর জানানোর জন্য প্রয়োজনে মাইকে ঘোষণা করাতে কোন সমস্যা নেই। তবে মৃতকে দ্রুত দাফন করা জরুরী। মাইকিং ও প্রচারের নামে দেরী করা উচিত নয়। এছাড়া প্রচারের নামে পুরো শহর বা গ্রামজুড়ে মাইকিং করার অভ্যাসও পরিত্যাগ করতে হবে।

জানাযার ঘোষণা মাইকে দেয়া | ইসলামী যিন্দেগী