মাসাইল
১০০%
মহিলাদের তারাবীর নামাযে ইমামতী
প্রশ্ন
হাফেজদের মত কুরআন শরীফ স্মরণ রাখার জন্য যদি মহিলা হাফেজা অন্যা্ন্য মহিলাদের নিয়ে জাম’আতে খতম তারাবীহ পড়েন, তাহলে শরীয়তের দৃষ্টিতে কোন ক্ষতি আছে কি?
উত্তর
সকল শ্রেণীর মহিলাদের জন্য মসজিদের ও ঈদের জামা’আতে শরীক হওয়া নিষেধ। তেমনিভাবে শুধু মহিলাদের জন্য তারাবীহ বা অন্য নামাযের জামা’আত করার অনুমতি নেই। বরং হানাফী মাযহাবে মহিলাদের জন্য জামা’আত করা ও মাকরুহ। যদি ও কোন মহিলা হাফেজা হন না কেন।কুরআন শরীফ স্মরন রাখার জন্য অন্য কোন অন্য কোন হায়েজা মেয়ের সাথে দাওর করতে পারেন, বা একাকী তারাবীহ নামাযে খতম পড়তে পারেন। যদি কোথাও আটকে যান, নামাযর শেষে দেখে নিয়ে সামনে অগ্রসর হবেন। [প্রমাণ: ফাতাওয়া রহীমিয়া ৪:৩৯৮]