নবীজি হাজির নাজির

প্রশ্ন

হযরত, আমার আকিদা নবীজি হাজির নাজির না, এমনিতে দাঁড়াইয়া বা বসিয়া ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে?

উত্তর

দাড়িয়ে বসে সর্বাবস্থায় দরূদ পড়া যাবে। দরূদ পড়া অনেক সওয়াবের বিষয়। দরূদের অনেক ফযীলত হাদীসের কিতাবে আসছে। দরূদ পড়লে সাথে সাথে দশটি রহমত নাজিল হয়। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা আমাদের নবীর উপর স্পষ্টভাবে কোন দরূদ হয় না।

কারণ, হে নবী বললে, সকল নবীকেই বুঝানো হয়। এজন্য কুরআনে কোথাও আমাদের নবীকে সম্বোধন করার ক্ষেত্রে নাকেরা শব্দে বলা হয়নি। বরং আলিফ লামসহ মারেফা শব্দে বলা হয়েছে। এর মানে নির্দিষ্ট করে আমাদের নবী উদ্দেশ্য। এ কারণে ইয়া নবী সালামু আলাইকা বলে আমাদের নবীর উপর নির্দিষ্ট করে দরূদ পাঠানো হয় না। কারণ, হে নবী শব্দটি নাকেরা। এছাড়া নবীজী ﷺকে এভাবে দূর থেকে “হে নবী” বলে ডাকাটা বেআদবী। নবীর রওজার সামনে হলে বলতে পারেন।

আপনি যেহেতু বিশ্বাস করেন যে, নবীজী হাজির নাজির নয়। এর মানে তিনি মদীনায়। আপনার থেকে অনেক দুরে। আর দূরে থাকা ব্যক্তিকে হে বলে ডাকাটা তার শানে বেআদবী। কাছে গিয়ে বলা যায়। এ কারণে এভাবে দরূদ পড়া ঠিক নয়। বরং আদবসহ যেসব দরূদ বর্ণিত সেসব দরূদ পড়বেন।

وقد صح عن ابن مسعود أنه سمع قوما اجتمعوا فى مسجد يهللون ويصلون عليه عليه الصلاة والسلام جهرا، فراح إليهم فقال: ما عهدنا ذلك على عهده عليه الصلاة والسلام وما أراكم إلا مبتدعين فما زال يذكر ذلك حتى أخرجهم عن المسجد (بزازية على هامش الهندية-6/378)

নবীজি হাজির নাজির | ইসলামী যিন্দেগী