সৎ মাকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৫ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার আম্মা দুনিয়াতে বেঁচে নেই। এখন আমার আব্বা আরেকটি বিবাহ করেছেন এবং উক্ত সৎ মাকে বাবা এখনও তালাক দেয়নি। এমতাবস্তায় আমি সৎ মাকে বাবার কাছ থেকে উঠিয়ে নিয়ে বিবাহ করেছি। এটা ইসলামের দৃষ্টিতে জায়িয হয়েছে কিনা? আমাকে সঠিক সমাধান দিয়ে বাধিত করবেন।

উত্তর

অন্যের স্ত্রী থাকা অবস্থায় কোন মহিলাকে বিবাহ করার কোন পদ্ধতি শরী‘আতে নেই। কেউ এরূপ বিবাহ করলে তা কোন বিবাহই হবে না। আর পিতা সৎ মাকে তালাক দেয়ার পরও কুরআনুল কারীমের স্পষ্ট ভাষ্য অনুযায়ী নিজ মায়ের ন্যায় সৎ মাকেও বিবাহ করা স্থায়ীভাবে হারাম। তাই বিয়ে না হওয়ায় আপনাদের মেলা মেশা সবই হারাম ও যিনা হবে।

সুতরাং, অচিরেই আপনাদের পরস্পরে পৃথক হয়ে যেতে হবে এবং উক্ত অপরাধে লিপ্ত হওয়ার দরুণ কান্নাকাটি করে খালিছভাবে তাওবা করতে হবে।

[প্রমাণঃ সূরা নিসা ২২, মিশকাত শরীফ ২৭৪; ফাতওয়া শামী ৩:৩১, ফাতওয়া দারুল উলূম, ৭:৩৩২]

সৎ মাকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী