মাসাইল
১০০%
মাছ বা ডিম কাঁচা বা পুড়িয়ে খাওয়া
প্রশ্ন
কাঁচা ডিম খাওয়া হালাল না হারাম? এবং তা আগুনে পুড়িয়ে খাওয়া কি জায়িয? এমনিভাবে কাঁচা মাছ খাওয়া অথবা তা আগুনে পুড়িয়ে খাওয়ার ব্যাপারে হুকুম কি?
উত্তর
হালাল বস্তু যেভাবেই খাওয়া হোক, সেটা যদি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তাহলে তা খাওয়া হালাল। তাই কেউ যদি ডিম কাঁচা বা আগুনে পুড়ে খেতে পারে, এমনিভাবে কাঁচা মাছ আগুনে পুড়ে কাবাব করে খেতে পারে এবং সেটা যদি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তাহলে কোন আসুবিধা নেই। তবে খাদ্যের যে অংশ পুড়ে কয়লা হয়ে যায়, তা খাওয়া বৈধ নয়। [হিন্দিয়া ৩:৩৪০]