হাদিয়ার দেয়া জিনিস ফেরত নেয়া

আহলে হক মিডিয়া৩১ জুলাই, ২০২৫বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমার প্রশ্ন হল, আমার বাবা আমাকে তার একটি জমি লিখে দিয়েছেন। এখন সেই জমিন আমার দখলে আছে। কিন্তু বর্তমানে অন্য ভাইদের চাপে বাবা সেই জমিটি আমার কাছ থেকে নিয়ে অন্য ভাইদের মাঝে বন্টন করতে চাচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার বাবা উক্ত কর্মটি কি শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েয হচ্ছে?

উত্তর

না। জায়েয হবে না। কোন সম্পদ লিখে দেয়ার পর তা আবার ফিরিয়ে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা জায়েয নয়। তবে আপনি বাবাকে খুশি করতে ফিরিয়ে দিতে পারেন। কিন্তু আপনার জন্য তা করা আবশ্যক নয়।

عن سمرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: إذا كانت الهبة لذى رحم محرم لم يرجع فيها (المستدرك للحاكم-3/876، رقم-2324)

হাদিয়ার দেয়া জিনিস ফেরত নেয়া | ইসলামী যিন্দেগী