অবৈধ ভাবে উপার্জন

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫আত্মশুদ্ধি

প্রশ্ন

কোনো ব্যাক্তি অবৈধ পথের দ্বারাই কোনো সম্পদ  উপার্জন করেছে যেমন - যৌতুক, সুদ, অথবা চলচ্চিত্র জগতের মাধ্যমে। যদি উক্ত ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা  প্রার্থী হয়া থাকেন  তাহলে  সেই ব্যক্তির পাপ গুলিতো আল্লাহ পাক রব্বুল্ আলামিন ক্ষমা করিয়া দিবেন। কিন্তু সম্পদগুলো কি পবিত্র হইয়া থাকে অথবা সেগুলো উনি বৈধ ভাবে ব্যবহার করিতে পারিবেন ? অথবা সেগুলো পবিত্র স্থানে দান করিতে পারিবেন?  যেমন -মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ইত্যাদি। এই বিষয় গুলি ক্বুরআনুল্ কারিম, আহাদিশে শারিফাহ এবং ফিকাহ শাস্ত্রের কোন উসূলের দ্বারাই কি প্রতিয়মান হয় তা দয়া করিয়া বিস্তারিত ভাবে লিখিয়া আমারে বুঝতে সাহায্য করুন!

উত্তর

তওবা করার দ্বারা উপার্জিত হারাম সম্পদ হালাল হয়ে যাবে না। তাই দায়িত্ব হল, হারাম সম্পদ যার কাছ থেকে গ্রহণ করা হয়েছে তার কাছে তা ফেরত দেয়া। যেমন যৌতুক ও সুদ, ঘুষের টাকা যার কাছ থেকে নেয়া হয়েছে , তাকে ফেরত দিতে হবে। এছাড়া গোনাহমুক্ত হবে না। যদি ফেরত দেবার কোন সুযোগ না থাকে, তাহলে উপরোক্ত হারাম সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। যেহেতু উক্ত সম্পদের প্রকৃত মালিক সে নয়, তাই তা দানের সময় সওয়াবের নিয়ত করা জায়েজ নয়। মসজিদ হারাম টাকা ব্যবহার করা জায়েজ নয়। তবে মাদরাসার গোরাবা ফান্ড বা অন্যান্য কাজে তা ব্যবহার করার সুযোগ রয়েছে।

من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء (معارف السنن، كتاب الطهارة، باب ما جاء لا تقبل صلاة بغير طهور-1/34، الفتاوى الشامية، باب البيع الفاسد، مطلب فى من ورث مالا حراما-7/301، كتاب الحظر والإباحة، فصل فى البيع-9/554)

لو مات الرجل وكسبه من بيع الباذق أو الظلم أو أخذ الرشوة، يتورع الورثة، ولا يأخذون منه شيئا وهو أولى بهم، ويردنها على أربابها إن عرفهم، وإلا تصدقوا بها، لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذر الرد على صاحبه، (رد المحتار، كتاب الحظر والإباحة، باب الأستبراء، فصل فى البيع-9\553، المبسوط السرخسى-12\172)

إنأخذهمنغيرعقدلميملكه،ويجبعليهانيردهعلىمالكهإنوجدالمالك (بذلالمجهود،كتابالطهارة،بابفرضالوضوء- 1/37،مطبعةندوةالعلماء-1\147

অবৈধ ভাবে উপার্জন | ইসলামী যিন্দেগী