কসম পুরা না করলে কি করণীয়

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

এক ব্যক্তি কসম করল যে (খোদার কসম) আমি এ হালাল কাজটি করবো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে, সেই কাজটি করেনি। ভুলবশতঃ হোক, বা ইচ্ছা করেই হোক। এ ব্যাপারে শরী‘আতের নির্দেশ কি?

উত্তর

যদি সে সময় বেঁধে নিয়ে থাকে এবং উক্ত সময়ের মধ্যে কাজটি না করে থাকে, তাহলে ঐ কাজটি না করার কারণে কসমের দিতে হবে। কারণ- সে কসমকে রক্ষা করতে পারেনি। বরং তার কসম ভঙ্গ হয়ে গেছে। কসমের কাফফারা হল ১০ জন মিসকীনকে দু বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো বা সতর ঢেকে রাখা যায় পরিমাণ কাপড় দিবে। অর্থাভাবে তা সম্ভব না হলে, ধারাবাহিকভাবে ৩ দিন রোযা রাখবে। আর যদি কোন মেয়াদ নির্দ্দিষ্ট না করে থাকে, তবে যথাসম্ভব তড়িৎ কসম পুরা করে নিবে। অন্যথায় মৃত্যুর পর তার কসম ভঙ্গ ধরা হবে। (আদ-দুররুল মুখতার ৩:৭০৮,৭২৫)

কসম পুরা না করলে কি করণীয় | ইসলামী যিন্দেগী