মাসাইল
১০০%
পর্দা কার জন্য?
প্রশ্ন
শরী‘আতের দৃষ্টিতে পর্দা কি পুরুষ-মহিলা সকলের উপর ফরয?
উত্তর
হ্যাঁ, পর্দা সকলের উপর ফরয। অর্থাৎ, পুরুষরা যেমন বেগানা মহিলাদের দিকে দেখবে না, তেমনিভাবে মহিলারাও বেগানা পুরুষদের দিকে দেখবে না। তবে এতটুকু পার্থক্য আছে যে, মেয়েদের বাইরে বের থেকে হলে, বোরকা ইত্যাদি পরে সম্পূর্ণ শরীর ভালভাবে ঢেকে বাহির হওয়া জরুরী, কিন্তু পুরুষদের জন্য শরী‘আত এ ধরনের কোন নির্দেশ দেয়নি।