চাকর-চাকরানীকে কোরবানীর গোস্ত খাওয়ানো

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

আমরা বাসা-বাড়ীতে যে চাকর-চাকরানী রেখে থাকি। তাদেরকে কুরবানীর গোশত খাওয়ানো যাবে কি-না?

উত্তর

কুরবানীর গোশত বাসা-বাড়ীর চাকর-চাকরানীকে বেতন হিসেবে খাওয়ানো জায়িয হবে না। বেতন হিসেবে না খাওয়ায়ে যদি এমনিতেই খাওয়ায়, তাহলে কোন অসুবিধা হবে না। দারুল উলূম দেওবন্দের মুফতী মাহদী হাসান সাহেব রহ. বলেছেন, কুরবানী বা আকীকার গোশত বেতনের মধ্যে শামিল হবে না। কারণ, মালিক যখন ঐ গোশত স্বীয় ঘরে এনে পাকায়, তখন কুবরানীর গোশতরে হুকুম খতম হয়ে সাধারণ খানার ন্যায় হয়ে যায়ে। কাজেই চাকরকে খাওয়াত কোন অসুবিধা নেই। [প্রমানঃ ইমদাদুল মুফতীন ৯৬৬]

قال وياكل من لحم الأضحية ويطعم الاغنياء والفقراء. (الهداية:4/450)

চাকর-চাকরানীকে কোরবানীর গোস্ত খাওয়ানো | ইসলামী যিন্দেগী